শেখ জহিরুল ইসলাম নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি ময়মনসিংহের নান্দাইল মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ভূইয়ার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নান্দাইল মডেল প্রেস ক্লাব ও নান্দাইল মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আজ (১১আগস্ট) রোজ বৃহস্পতিবার দুপুর ২ টায় মুক্তিযোদ্ধা সংসদে আলোকিত মানুষ, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও রাজনীতিবিদ মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ভূইয়ার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মাঝহারুল হক ফকির, বীর মুক্তিযোদ্ধা জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, নান্দাইল উপজেলা পরিষদের বাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, নান্দাইল উপজেলা পরিষদের সাবেক মহিলা বাইস চেয়ারম্যান পপি, জাসদে নান্দাইল উপজেলা শাখার ভার প্রাপ্ত সভাপতি এ হান্নান আল-আজাদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নান্দাইল মডেল প্রেস ক্লাবের সভাপতি আহসান কাদের মাহমুদ ভূইয়া, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, প্রফেসার এনাশেত করিম, বাউল ইসলাম উদ্দিন সহ প্রমুখ ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ভূইয়ার রেখে যাওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উল্লেখ যুগ্য কৃতকর্মের কথা তুলে ধরেন এবং আব্দুর রহিম ভূইয়ার সাদা-মাটা জীবন বৃত্তান্ত সংক্ষেপে আলোচনা করেন। স্মৃতিচারণ অনুষ্ঠানে শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ভূইয়ার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার হাজী গাজী আবদুল সালাম ভূইয়া সহ সকল মরহুম মুক্তিযুদ্ধের জন্য মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া করা হয়। মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ তৌহিদুল ইসলাম।
ব্রেকিং নিউজ
- মাদক নির্মূলে লড়ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: কেন্দুয়ায় ৫ জনের জেল ও জরিমানা
- নেত্রকোনায় ২ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
- র্যাবের চেকপোস্ট ভেঙে পালানোর চেষ্টা, কাভার্ড ভ্যানভর্তি মদসহ আটক যুবক
- নেত্রকোনায় অবৈধপথে আসা ভারতীয় ফুচকা জব্দ, পিকআপসহ ৪ যুবক আটক
- পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শয্যাশায়ী, মৃত্যুঝুঁকিতে আব্দুল জলিল
- রাজীব পরিবহনের বাস ভাঙচুর: জামালপুর-ঢাকা রুটে ধর্মঘট, যাত্রীদের চরম দুর্ভোগ
- কলমাকান্দার পাঁচগাঁও বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি


