এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জলঢাকা খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের চালের কার্ড নবায়ন ও ডাটাবেজ তৈরির জন্য চেয়ারম্যানের নির্দেশে পাঁচশত টাকা করে নেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে ইউএনও কার্যলয়ে এসে শত শত ভুক্তভোগী কার্ডধারী উপজেলা নির্বাহী অফিসারের কাছে মৌখিকভাবে অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে ২নং ডাউয়াবাড়ি ইউনিয়নের অসহায় হতদরিদ্রদের জন্য ১০১৮টি কার্ড বরাদ্দ রয়েছে। সেই কার্ড নবায়ন ও ডাটাবেজ তৈরির জন্য ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মৃনাল চন্দ্রের কাছে গেলে। তিনি সংশ্লিষ্ট ওয়ার্ড এর মেম্বারের কাছে পাঠিয়ে দেন। ওই ওয়ার্ডের মেম্বার অনলাইনে ডাটাবেজ করা বাবদ ৫০০ টাকা করে দাবি করেন এবং এই টাকা চেয়ারম্যানের নির্দেশে নেয়া হচ্ছে বলে জানান। পাঁচশত টাকার এক টাকা কম হলেও কার্ড নবায়ন করা হবে না। এজন্য ওই ইউনিয়নের ভুক্তভোগী শত শত কার্ড ধারী ইউএনও এর কাছে মৌখিকভাবে অভিযোগ দায়ের করে বিচার দাবি করেন। ভুক্তভোগী ৯নং ওয়ার্ডের জাহিদা বেগমের সঙ্গে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, আমাদের ওয়ার্ডের মেম্বার, চেয়ারম্যান সাইফুল ইসলামের নির্দেশে কার্ড নবায়ন করার জন্য পাঁচশত টাকা করে চেয়েছেন। ৪৯৯ টাকা দিলেও কাজ হবে না বলে আমাদের ওয়ার্ডের কাল্টু মেম্বার জানান। একই অভিযোগ করে ৮নং ওয়ার্ডের মনোয়ারা বেগম বলেন, পরিষদের অনলাইন কারি মৃনালের কাছে গিয়েছিলাম। তিনি বলেছেন মেম্বার এর কাছ থেকে অনুমতি নিয়ে আসেন না হলে কাজ হবে না। আমাকে লাখ টাকা দিলেও মেম্বারের পারমিশন ছাড়া কোন কাজ করতে পারবো না। একই ওয়ার্ডের বৃদ্ধ মোয়াজ্জেম হোসেন জানান, আগের খোকন চেয়ারম্যান আমাদের কাছ থেকে কোন টাকা না নিয়েও কাজ করে দিয়েছেন এখন মুকুল চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে পাঁচশত টাকা করে চেয়ছেন। এ ব্যাপারে চেয়ারম্যান সাইফুল মুকুলের মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, আমি মানুষকে টাকা দেই। আমি মানুষের টাকা নেব কেন? এই বলে ফোনের লাইন কেটে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। টাকা নেয়ার কোন নিয়ম নেই। ডাটাবেজ তৈরী হবে বিনামুল্যে, সরকারি খরচে। লিখিত অভিযোগ ও প্রমাণ পেলে আইন গত ব্যবস্হা গ্রহণ করা হবে।
ব্রেকিং নিউজ
- আফগান নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, সরকারি নথিতে ‘বিবি’ সম্বোধনের নির্দেশ
- ঝালকাঠি যুবদল নেতা জাহিদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- বৈবাহিক ধর্ষণে অপরাধ দেখে না বাংলাদেশ-ভারত-আফগানিস্তান
- দেশজুড়ে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ সরকারের
- নীলফামারী সদরে জামায়াতের নতুন আমীর মোস্তাফিজুর
- ডিমলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
- ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া, ২৭ নভেম্বর মঞ্চ মাতাবেন ‘বিলিওনেরা’ গায়িকা
- বিশ্বজুড়ে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ


