পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর পরশুরামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরশুরামের উদ্যোগে ও বৃহত্তম নোয়াখালি, ফেনী, লক্ষীপুর, টট্রগ্রাম ও চাঁদপুর, কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)এর আওতায় পরশুরামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, সহকারী কমিশনার (ভুমি) নাসরিন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস-চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমানে পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো মাসুদ রানা। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেব রঞ্জন বনিক, সামছুল হুদা, জাকেরা বেগম, পিন্টু কুমার দাস, নয়ন কুমার নাথ। মেলায় স্থানীয় কৃষক আবদুল মান্নান বোরহানকে সেরা কৃষক হিসাবে পুরস্কৃত করা হয়েছে। তিন দিন ব্যাপী মেলায় ৬টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা সরবরাহ করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পলাতক হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্বভৌমত্ব চূড়ান্তভাবে রক্ষা করেছিলেন : স্বরাষ্ট্রমন্ত্রী
- ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের : ববি হাজ্জাজ
- এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ আবেদনের সময় বাড়ল
- হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের
- কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী
- প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ
- আটপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনঃ


