জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৫.৪৬ শতাংশ আজ (শনিবার) দুপুর ১২.০০-১.০০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন ও নতুন একাডেমিক ভবনের মোট ৪৪ টি কক্ষে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরেজমিনে পরিদর্শনে দেখা যায় করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রতিটি বেঞ্চে একজন শিক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরীক্ষায় মোট ১৪১১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৪৭ জন অংশগ্রহণ করেন এবং উপস্থিতির হার ছিল শতকরা ৯৫.৪৬ ভাগ। পরীক্ষা পরিদর্শনকালে বশেমুরবিপ্রবির উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। এ বছরের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের শুধুমাত্র একটি কেন্দ্রের নাম দিতে বলায় অধিকাংশ শিক্ষার্থী কেন্দ্র হিসেবে ঢাকাকে পছন্দ করেছে এবং আমাদের ওপর চাপ কমেছে।’ প্রসঙ্গত, আগামী ১৩ আগস্ট বি ইউনিটভুক্ত মানবিক অনুষদ এবং ২০ আগস্ট সি ইউনিটভুক্ত বানিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছপদ্ধতির এই ভর্তি পরীক্ষায় ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে এবং দেশব্যাপী একযোগে মোট ১৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
ব্রেকিং নিউজ
- মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর
- বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ‘বিএনপি নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণই জুলাই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল’
- জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী
- বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ
- জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- রাতভর জিম্মি করে ১ লাখ টাকা মুক্তিপণ আদায়, থানায় অভিযোগ


