মোর্শেদ মামুন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রিপারেশন বিষয়ক কর্মশালা। রবিবার (২৬ জুন) সকাল সাড়ে ৯ টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সেমিনার কক্ষে কলা অনুষদের জন্য এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. মহব্বত হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. সরওয়ার জাহান। কর্মশালায় অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে যেমন সঠিক পরিকল্পনা ও কার্যসূচি লাগে তেমনি শিক্ষার ক্ষেত্রেও আমরা লক্ষ্য নির্ধারণ করবো এবং সেই অনুযায়ী কাজ করবো। তিনি বলেন, পঠন-পাঠনে শিক্ষকের গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া থাকতে হবে। শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস জাগাতে হবে। আমরা সামনের সারিতে থাকতে চাই। ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। ওবিই কারিকুলামের আলোকে আমাদের পাঠ্যক্রম ঢেলে সাজাতে হবে। ড. মো: আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, উচ্চশিক্ষাক্ষেত্রে পাঠদানের জন্য ওবিই কারিকুলামের বিকল্প নেই।
ব্রেকিং নিউজ
- সম্প্রীতির নজির কেন্দুয়ায়: সুস্থ সমাজ বিনির্মাণে এক কাতারে সর্বদল
- কাটল ঢলের আতঙ্ক: কায়সার কামালের উদ্যোগে বাঁচল শতবর্ষী ধর্মপল্লী ও স্কুল
- ডিজিটাল নিরাপত্তার চাদরে দুর্গাপুর: সিসি ক্যামেরায় মুড়ে যাচ্ছে পুরো শহর
- জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
- গাইবান্ধায় পুলিশের অভিযানে জুয়াড়িসহ গ্রেপ্তার- ৫
- সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা
- নাকের ভেতরে অপারেশনে মিললো বাঁশের দুটি টুকরো
- জাতিসংঘের মঞ্চে শিবগঞ্জের সাইমুম পারভেজ, অভিন্ন পানির ন্যায্য অধিকারে বাংলাদেশের বার্তা


