মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলা ও পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (জুন- ২৩) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষীন শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা ও দোয়া-মাহফিল শেষে কেক কাটা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ তহমিনা বেগম ও সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুজ্জামান শাহিন। এসময় উপস্থিত ছিলেন, কালকিনি পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার, সাবেক পৌর প্রশাসক ও আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক লোকমান সরদার, কালকিনি পৌরসভার মেয়র এস এম হানিফ, দপ্তর সম্পাদক বেল্লাল সরদার, উপজেলা কৃষকলীগের আহবায়ক ও বিআরডিবির চেয়ারম্যান এমদাদুল হক সরদার, উপজেলা মহিলা আওয়ামীলীগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন ফকির ও পৌর ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম খলিলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনার শ্যামগঞ্জে বাসে তল্লাশি: ভারতীয় মদসহ মাদক কারবারি আটক
- হকারদের পুনর্বাসন ও অবৈধ দখল উচ্ছেদে নেত্রকোনায় পৌর প্রশাসকের ব্যতিক্রমী অভিযান
- বৈষম্যহীন ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই: নেত্রকোনার ডিসি
- নেত্রকোনায় যাত্রীবাহী বাসে পুলিশের অভিযানের ভারতীয় মদসহ কারবারি গ্রেপ্তার
- এনসিপি নেত্রী পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ভুয়া নেত্রী আটক
- প্রকাশ্য দিবালোকে অভিযান ‘টাপেন্টাডল’ উদ্ধার: দুর্গাপুরে ব্রাজিল সমর্থকসহ আটক ২
- মদনে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক আটক
- সুন্দর ভবিষ্যৎ গড়তে আগিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতন করল পুলিশ


