ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন ওরফে লাভু কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১০ মে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর-২ শাখা বিভাগের উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাময়িক বহিষ্কারাদেশ জারি করেন। প্রজ্ঞাপন আদেশে বলা হয়েছে, আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়েরকৃত জি.আর মামলা নং -০৯ / ১৬ ( ধারা ১৪৩ / ৩২৩ / ৩২৪ / ৩২৫ / ৩২৬ / ৩০৭ / ৩৭৯/১০৯ ) চাষীট গৃহীত হওয়ায় স্থানীয় সরকার ( পৌরসভা ) আইন , ২০০৯ এর ৩১ ( ১ ) ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন বলেন,এটি ২০১৫ সালের একটি মামলা। এতদিন কিছুই হলো না হঠাৎ কিভাবে হলো সেটা আমার জানা নেই। আমার বিরুদ্ধে নির্বাচনী প্রতিপক্ষ ষড়যন্ত্র করে সাময়িক বরখাস্ত করাতে পারে । পৌরসভার মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান বলেন, কি কারণে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে সেটা আমার ভালো জানা নেই। তবে পুরানো একটি মামলা ছিলো যার জন্য হয়তোবা বহিষ্কার করা হতে পারে। সোমবার বিকেলে পৌরসভায় একটি প্রজ্ঞাপনের চিঠি এসেছে।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুর ও কেন্দুয়ায় মোবাইল কোর্টের অভিযানে, জরিমানা, জাল জব্দ
- ইফার বেতন অনিয়ম: শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক ব্ল্যাঙ্ক চেক আদায়ের চেষ্টা
- আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ, সচেতনতামূলক র্যালি ও চারা বিতরণ
- শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজায়ন: রূপগঞ্জ বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত
- জামালপুর পৌরসভার ২১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
- মোহনগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত
- জামালপুরে শিশুশ্রম প্রতিরোধে শোভাযাত্রা ও আলোচনা সভা
- ‘বাড়ি ভেঙে যাবে, নালা করতে দেব না’: বৃদ্ধকে মারধর যুবলীগ নেতার


