বশেমুরবিপ্রবি প্রতিনিধি কুয়েটসহ দক্ষিনাঞ্চলের সুনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোকে পিছনে ফেলে আন্ত:বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি)। বরিশালের বেসরকারি গ্লোবাল ভিলেজ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারী ১২০টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় বশেমুরবিপ্রবি স্প্যারোওস ও সেকেন্ড রানার আপ বশেমুরবিপ্রবি-কি-ব্লেইড। বশেমুরবিপ্রবি স্প্যারোওস দলে ছিলেন এসিসিই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শুভ কুমার, সিএসই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল আজিজ ও মেহেদী খান। বশেমুরবিপ্রবি-কি-ব্লেইড দলে ছিলেন সিএসই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফুয়াদুল হাসান, ফাহিমুল ইসলাম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অর্নব মজুমদার। এ বিষয়ে চ্যাম্পিয়ন দল বশেমুরবিপ্রবি স্প্যারোওস এর শুভ কুমার বলেন, “খুবই ভালো লাগছে। অনেক চেষ্টার পর এরকম একটা অর্জন। বুয়েটের সাবেক সিএসই বিভাগের বিভাগীয় প্রধান কায়কোবাদ স্যার আমাদের অনেক উৎসাহ দিয়েছেন। আমাদের প্রচেষ্টা থাকবে পরবর্তীতে যেনো শুধু সাউথ জোন-ই নাহ দেশের সকল বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারি এবং বিশ্ববিদ্যালয়কে সকলের সামনে তুলে ধরতে পারি।
ব্রেকিং নিউজ
- হকারদের পুনর্বাসন ও অবৈধ দখল উচ্ছেদে নেত্রকোনায় পৌর প্রশাসকের ব্যতিক্রমী অভিযান
- বৈষম্যহীন ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই: নেত্রকোনার ডিসি
- নেত্রকোনায় যাত্রীবাহী বাসে পুলিশের অভিযানের ভারতীয় মদসহ কারবারি গ্রেপ্তার
- এনসিপি নেত্রী পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ভুয়া নেত্রী আটক
- প্রকাশ্য দিবালোকে অভিযান ‘টাপেন্টাডল’ উদ্ধার: দুর্গাপুরে ব্রাজিল সমর্থকসহ আটক ২
- মদনে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক আটক
- সুন্দর ভবিষ্যৎ গড়তে আগিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতন করল পুলিশ
- কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, শিক্ষকরা দিশেহারা


