কুষ্টিয়া প্রতিনিধি- কুষ্টিয়াতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করে ভোক্তাদের মাঝে সরবরাহের দায়ে, শহরের এনএস রোড একতারা মোড়ে অবস্থিত নান্না বিরিয়ানি হাউজে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার অভিযান পরিচালিত হয়েছে। এতে দশ হাজার টাকা জরিমানা আদায় ও ভবিষ্যতের জন্য কড়া সতর্ক বার্তা করা হয়েছে ওই প্রতিষ্ঠানকে। ২৫ মে বুধবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে নান্না বিরিয়ানি হাউজের রান্না ঘর পরিদর্শনকালে নিন্মমানের পঁচা বাসী ও দুর্গন্ধযুক্ত খাবার ফ্রিজে রাখায় এবং সে সকল খাবার সাধারণ ভোক্তাদের মাঝে পরিবেশন করার অপরাধে এই জরিমানা করা হয়েছে। অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, জন সাধারণের সার্থে আমাদের অভিযান অব্যহত থাকবে। যদি এমন কাজ আবারো কেউ করে, তাহলে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে। অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) সুলতানা রেবেকা নাসরিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার অফিস সহকারী মাহবুব শাহরিয়া’সহ কুষ্টিয়া জেলা পুলিশের প্রতিনিধি দল।
ব্রেকিং নিউজ
- জামালপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের টাক্সফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
- গাইবান্ধায় অসুস্থ গরু জবাই করে বিক্রি” মাংস বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা।
- গাইবান্ধায় অসুস্থ গরুর মাংস থেকে ৩৭ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত: আতঙ্কের মাঝেও আশ্বস্ত বার্তা।
- কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার
- তালতলীতে উত্তর নলবুনিয়া রাস্তার বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
- স্কুলশিক্ষকের ছেলে-ভাতিজাকে তুলে নিয়ে মারধর, হাতে ইয়াবা দিয়ে ভিডিও ছড়ানোর অভিযোগ
- চা পাতা চুরিতে বাঁধা দেওয়ায় চুর চক্রের হামলায় আহত পাহাড়াদার; বিক্ষুব্ধ চা শ্রমিকরা
- কুলাউড়ায় বেদখলে থাকা সরকারি জমি উদ্ধার


