স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইসলামগঞ্জ ডিগ্রি কলেজএর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোহাম্মদ সাজিনুর রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক ফজলুল হক দোলন ও শরীরচর্চা শিক্ষক দিলীপ কুমার দাসের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধের গল্প শুনান অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট লেখক যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক ফজলুল করিম সাঈদ, শিক্ষার্থী লায়লা আক্তার লিপি। উপস্থিত ছিলেন প্রভাষক মো. জামাল হোসেন, প্রভাষক মেহেদী হাসান, প্রভাষক উম্মে নুসরাত সুলতানা, প্রভাষক মো.সুহেল মিয়া, প্রভাষক সুহেনা আক্তার, লাইব্রেরি শিক্ষক শংকর কুমার সরকার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির ছাত্র হাসনাইন আহমদ, গীতা পাঠ করেন একাদশ শ্রেণির ছাত্রী শ্রাবণী পাল তমা। অনুষ্ঠানের শেষ মুহূর্তে কেক কাটা হয় এবং প্রধান অতিথিকে কলেজের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
ব্রেকিং নিউজ
- সম্প্রীতির নজির কেন্দুয়ায়: সুস্থ সমাজ বিনির্মাণে এক কাতারে সর্বদল
- কাটল ঢলের আতঙ্ক: কায়সার কামালের উদ্যোগে বাঁচল শতবর্ষী ধর্মপল্লী ও স্কুল
- ডিজিটাল নিরাপত্তার চাদরে দুর্গাপুর: সিসি ক্যামেরায় মুড়ে যাচ্ছে পুরো শহর
- জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
- গাইবান্ধায় পুলিশের অভিযানে জুয়াড়িসহ গ্রেপ্তার- ৫
- সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা
- নাকের ভেতরে অপারেশনে মিললো বাঁশের দুটি টুকরো
- জাতিসংঘের মঞ্চে শিবগঞ্জের সাইমুম পারভেজ, অভিন্ন পানির ন্যায্য অধিকারে বাংলাদেশের বার্তা


