ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালাম বলেন, বঙ্গবন্ধু ছিলেন শোষিত, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত ও অধিকার বঞ্চিত মানুষের নেতা। বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে কেক কাটা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ৭ মার্চ ও ১৭ মার্চ উদ্যাপন কমিটির আহবায়ক ও পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম মিলনায়তনে উপস্থিত ইবি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের কোমলমতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বেশি বেশি জানতে হবে তাহলে ভবিষ্যৎতে চলার পথে কোন বাধা আসতে পারবে না। তিনি আরো বলেন, জাতির পিতার স্বপ্নকে লালন করে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সকলকে এগিয়ে আসতে হবে। তাহলেই জাতির পিতার স্বপ্ন বাস্তবায়িত হবে। বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধু শিশুকাল থেকে স্কুলের গরীব শিক্ষার্থীদের প্রতি সদয় ছিলেন। তিনি ছাত্রজীবনেই ছাত্র সংগঠন গড়ে তোলেন। ফলে পরবর্তীতে নেতৃত্বের গুণাবলীর কারনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হক, মওলানা ভাসানীর মতো নেতার সান্নিধ্যে আসেন। তিনি কোমলমতি ছাত্র-ছাত্রীদের উদ্যোশে বলেন, তোমাদের কর্মের মধ্যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চির জাগ্রত থাকবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান। এরপর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে যথাক্রমে ক,খ, গ ক্যাটাগরিতে চিত্রাঙ্কন, রচনা ও ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান ও উদ্যাপন কমিটির আহবায়ক ও পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন। এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষ্যে প্রশাসন ভবন চত্বরে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান। র্যালিতে সকল অনুষদ, বিভাগ, হল, সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে “মৃত্যুঞ্জয়ী মুজিব” ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা, বঙ্গবন্ধু পরিষদ ইবি শাখা, শাপলা ফোরাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, দেশরতœ শেখ হাসিনা হল, সাদ্দাম হোসেন হল, শহীদ জিয়াউর রহমান হল, বেগম খালেদা জিয়া হল, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, মার্কেটিং বিভাগ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ফার্মেসী বিভাগ, ডেভোলপমেন্ট স্টাডিজ বিভাগ, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ, ইবি ল্যাবরোটরী স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখার নেতাকর্মীবৃন্দ, ইবি প্রেসক্লাব, ইবি রিপোটার্স ইউনিটি, বিএনসিসি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে বেগম খালেদা জিয়া হলে কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. রেবা মন্ডল এর সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম ও বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। এরপর বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও হল মসজিদসমূহে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ব্রেকিং নিউজ-
- ডিএমপিতে তিন কর্মকর্তার পদায়ন, নতুন মুখপাত্র নাসিরুদ্দিন
- শ্রীমঙ্গলে এক কিশোর নিখোঁজের দু’দিন পর লাশ উদ্ধার
- সিলেট জেলার খ্রিষ্টিয়ান সম্প্রদায়ের প্রেসবিটারিয়ার সিনডের বার্ষিক সভা
- পাবনা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়
- জামালপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি গ্রেপ্তার
- গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের
- এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা
- বাংলাদেশের অনুশীলন ক্যাম্প পরিদর্শন বিসিবি সভাপতির
