ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর)-এর অধীন বিএড এমএড ও লাইব্রেরি সায়েন্স কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ মার্চ) দুপুর ১২টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা গেছে, বিএড কোর্সে ৭৫টি আসনের বিপরীতে ৪১৭ জন এবং এমএড কোর্সে ৫০টি আসনের বিপরীতে ৫৬ জন এবং লাইব্রেরি সায়েন্স কোর্সে ডিপ্লোমায় ৮০টি আসনের বিপরীতে ৯৭ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে মোট ৫৫৩ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন বলে জানিয়েছেন আইআইইআরের পরিচালক প্রফেসর ড. মেহের আলী। ফলাফলের বিষয়ে তিনি বলেন, রেজাল্টের কাজ চলছে। ১৫ অথবা ১৬ মার্চ প্রকাশিত হবে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা যাবে।
ব্রেকিং নিউজ
- সম্প্রীতির নজির কেন্দুয়ায়: সুস্থ সমাজ বিনির্মাণে এক কাতারে সর্বদল
- কাটল ঢলের আতঙ্ক: কায়সার কামালের উদ্যোগে বাঁচল শতবর্ষী ধর্মপল্লী ও স্কুল
- ডিজিটাল নিরাপত্তার চাদরে দুর্গাপুর: সিসি ক্যামেরায় মুড়ে যাচ্ছে পুরো শহর
- জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
- গাইবান্ধায় পুলিশের অভিযানে জুয়াড়িসহ গ্রেপ্তার- ৫
- সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা
- নাকের ভেতরে অপারেশনে মিললো বাঁশের দুটি টুকরো
- জাতিসংঘের মঞ্চে শিবগঞ্জের সাইমুম পারভেজ, অভিন্ন পানির ন্যায্য অধিকারে বাংলাদেশের বার্তা


