মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি, “মুজিব বর্ষের অঙ্গিকার-রক্ষা করব ভোটাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, ভাইস চেয়ারম্যানদ্বয় সোহরাব হোসেন মন্ডল ও রাজিনারা টুনি, উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির আলী মন্ডল, কাইছার আলী, সানোয়ার হোসেন, তোফাজ্জল হোসেন, রমজান আলী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ঈমামবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান প্রমুখ।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় ২০ উদ্যমী চাষীকে নিয়ে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ কর্মশালা
- ‘মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার
- পূর্বধলায় নিজ বসত ঘর থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
- ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের
- গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে”দোকানপাট-বাড়িঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ, নিহত-১ আহত-১০


