তাহিরপুর প্রতিনিধি: ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এ প্রতিপাদ্যে তাহিরপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে ইউএনও’র কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা।
ব্রেকিং নিউজ
- রাজীব পরিবহনের বাস ভাঙচুর: জামালপুর-ঢাকা রুটে ধর্মঘট, যাত্রীদের চরম দুর্ভোগ
- কলমাকান্দার পাঁচগাঁও বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি
- জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী
- দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
- তারুণ্য জাগাতে নেত্রকোনায় ডিসি গোল্ডকাপের লোগো উন্মোচন ও ফিকশ্চার চূড়ান্ত
- নেত্রকোনায় গণশুনানি: অভাব-অভিযোগ শুনার পাশাপাশি গাছে চারা উপহার
- মদনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্কেল ভেটিং সংশোধনের দাবিতে জামালপুরে বিএডিসি’র কর্মবিরতি


