বশেমুরবিপ্রবি প্রতিনিধি ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন প্রত্যাহার করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। বুধবার (২ মার্চ) বিকাল ৫.৩০ টায় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। এই সময় শিক্ষার্থীরা বলেন, আগামীকাল সকাল ১০ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে দাবীসমূহ মেনে না নিলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। এর আগে দুপুরে শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচি, বিকাল ৫.৩০ টায় হামলা ও নিপীড়নের বিরুদ্ধে ইংরেজি বিভাগের উদ্যোগে প্রতিবাদী নাটক এবং সন্ধ্যায় মশাল মিছিল এর আয়োজন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি (বুধবার) রাত সাড়ে ৯টার পরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এপর্যন্ত ধর্ষণ মামলায় আটককৃত ছয় আসামীকে আদালতের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে। বিচারের দাবিতে ২৪ তারিখ ভোর ৬ টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ধর্ষকদের বিচার চাওয়ার জেরে আন্দোলরত শিক্ষার্থীদের উপর দুই দফা হামলায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা আহত হয়। এ ঘটনায় টানা ৭ম দিন ধরে শিক্ষার্থী ধর্ষণ, হামলাকারীদের বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় অবৈধপথে আসা ভারতীয় ফুচকা জব্দ, পিকআপসহ ৪ যুবক আটক
- পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শয্যাশায়ী, মৃত্যুঝুঁকিতে আব্দুল জলিল
- রাজীব পরিবহনের বাস ভাঙচুর: জামালপুর-ঢাকা রুটে ধর্মঘট, যাত্রীদের চরম দুর্ভোগ
- কলমাকান্দার পাঁচগাঁও বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি
- জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী
- দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
- তারুণ্য জাগাতে নেত্রকোনায় ডিসি গোল্ডকাপের লোগো উন্মোচন ও ফিকশ্চার চূড়ান্ত
- নেত্রকোনায় গণশুনানি: অভাব-অভিযোগ শুনার পাশাপাশি গাছে চারা উপহার


