জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে গণধর্ষণ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। বজ বুধবার (২ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ধর্ষকদের দ্রুত বিচার ও শিক্ষক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করেন এর আগে সকাল ৮ টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ৭ম দিনের আন্দোলনের কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকায় বন্ধুর সাথে মেসে যাওয়ার সময় ৭/৮ জন ধর্ষক নিকটবর্তী নির্মাণাধীন জেলা প্রশাসক স্কুলে নিয়ে ধর্ষণ করে বশেমুরবিপ্রবির এক শিক্ষার্থীকে। এই ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় স্থানীয়রা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থীসহ আহত হয় অর্ধশতাধিক। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ও র্যাব ১০ জনকে গ্রেপ্তার করেছে।
ব্রেকিং নিউজ
- কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
- স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
- তারাগঞ্জে জুমার নামাজের সুযোগে প্রতিবন্ধী কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টা, থানায় মামলা
- নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে এমপি লাভলু
- মৌলভীবাজার ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের সম্মাননা
- ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
- ধুঁকছে দুর্গাপুরের নয়ন যোগী আশ্রম, অনিশ্চিত ১১২ অনাথ শিশুর ভবিষ্যৎ


