ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বি’ ইউনিটের অধীন কলা অনুষদভুক্ত চারুকলা বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে আবেদনের প্রায় ১২ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলাভবনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগগুলোতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করানো হয়েছে। তবে প্রাকটিক্যাল সাবজেক্ট হওয়ায় চারুকলা বিভাগে আলাদাভাবে ব্যবহারিক পরীক্ষা নেয়া হয়েছে। বিভাগটিতে ভর্তির জন্য ৩০টি আসনের বিপরীতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে আবেদন করে ৮৫১ জন। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১০৬ জন। কিছু শিক্ষার্থী আবেদন না করে পরীক্ষায় অংশগ্রহণ করায় তাদের খাতা বাতিল করেছে কর্তৃপক্ষ। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন প্রমুখ। পরীক্ষার বিষয়ে চারুকলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমান বলেন, ‘কোন প্রকার অসঙ্গতি ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।’
ব্রেকিং নিউজ
- কেন্দুয়ায় আসল বস্তায় নকল ফিড: ভেজাল পশুখাদ্য জব্দ, জরিমানা
- কলমাকান্দায় ১৯ বছর ধরে পত্রিকা বিলি: অসুস্থ ছাত্তারের স্বপ্ন একটি ইলেকট্রিক সাইকেল
- খালিয়াজুরীতে মাদকের আসরে পুলিশের হানা, আটক ৩
- নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরল নেত্রকোনা ছাত্রদল
- ধোবাউড়া সীমান্তে বিজিবির ভোরে অভিযান: মালিকবিহীন ভারতীয় মদ উদ্ধার
- কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- শাহজালাল বিমানবন্দরে চোরাচালানের ৩২ লাখ টাকার পণ্য জব্দ
- কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার বিশ্বব্যাংকের, গুরুত্ব পাবে তরুণ ও নারীরা


