স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিববুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় মরহুরের গ্রামের বাড়ি কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেল ৪টা ২০ মিনিটে পীর হাবিবুর রহমানের পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে সকাল সাড়ে ১১টায় সর্বস্তরের মানুষ শ্রদ্বা জানানোর জন্য সুনামগঞ্জ পৌরসভা চত্বরে রাখা হয় পীর হাবিবের মরদেহ। সুনামগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্বা জানানো হয়। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন জেলা প্রশাসন সহ নানান শ্রেণী পেশার লোকজন ফুল দিয়ে শেষ শ্রদ্বা জানান। সুনামগঞ্জে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাদ জোহর দুপুর ২ টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের (পুরাতন কোর্ট মসজিদ) ঈদগাহে।
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মরহুম পীর হাবিবুর রহমানে প্রথম দফা জানাজার পূর্বে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, পীর হাবিবুর রহমানের ছোট ভাই সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার মিজানুর রহমান, পীর হাবিবুর রহমানের বড় ভাই অ্যাডভোকেট মতিউর রহমান পীর, পীর হাবিবের ছেলে আহনাফ ফাহমিন অন্তর।
এ পীর হাবিবের ছেলে অন্তর তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়ে বলেন, তাঁর ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তবে তাঁকে ক্ষমা করে দেবেন। যদি কেউ তার কাছে কোনও প্রকার টাকা পয়সা পেয়ে থাকেন সে জন্য তার পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ করেন।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক জার্নাল ‘Sphaira’-এর আত্মপ্রকাশ ও বুদ্ধিবৃত্তিক আড্ডা
- মদনে ইয়াবাসহ সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
- জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ: ৩ যুবকের মৃত্যুদণ্ড, ১ জন খালাস
- কলমাকান্দায় ভারতীয় পণ্য ছাড়াতে ঘুষের দর কষাকষি: এসআই ক্লোজড, ওসি বদলি
- ‘অপরাধী যেই হোক ছাড় নেই’- নেত্রকোনার পুলিশ সুপার
- শিশু ধর্ষণের তথ্য প্রকাশ করায় প্রাণনাশের হুমকি, মদন থানায় জিডি চিকিৎসকের
- মোহনগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ জালসহ আটক ২, থানায় মামলা
- কলমাকান্দায় শিশু হত্যা, রিমান্ড আবেদনসহ ৩ জনকে আদালতে প্রেরণ

