ঝালকাঠির রাজাপুরে জাটকা ইলিশ বিক্রির দায়ে মনির হোসেন (২১) নামের এক মাছ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে চার হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোক্তার হোসেন। মাছ বিক্রেতা মনির হোসেন সিলেট হবিগঞ্জের কামারপাড়া এলাকার মোঃ জরুমিয়ার ছেলে। রাজাপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোজাম্মেল হক বলেন, অবৈধ জাল উচ্ছেদ অভিযান ও জাটকা উদ্ধার অভিযান পরিচালনা করার সময় লেবুবুনিয়া বাজার এলাকা থেকে ১৫ কেজি জাটকাসহ মনিরকে আটক করা হয়। এরপর তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোক্তার হোসেন বলেন, জাটকা ইলিশ বিক্রির অপরাধে মৎস্য আইনে দ-বিধি ৫ এর ১ ধারায় মনির হোসেন নামের এক মাছ বিক্রেতাকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী
- অপূর্ণ স্বপ্ন নিয়ে জলাবদ্ধতার মধ্যদিয়ে কমরেড রণজিৎ বাওয়ালি’র বিদায়
- জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষে ডিমলায় আলোচনা সভা
- জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সুনামগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে অধিকার’র পুষ্পস্তবক অর্পণ
- নাগরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত মামলায় বাহার কানা ও মাছুম গ্রেফতার
- গুপ্ত রাজনীতির অভিযোগ: সুনামগঞ্জে ছাত্রদল নেতা এহসানুল হক শাওন বহিষ্কার
- টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত


