এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ ও জেলা তাঁতীলীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ’র মা আছিয়া বেগম এর নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হচ্ছে জেলা শহরে।
শনিবার (১- ডিসেম্বর)নতুন বাজারে ‘আছিয়া দেওয়ান কিন্ডার গার্টেন’ নামে এই শিক্ষা প্রতিষ্ঠানটির আজ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন।
এ সময় জেলা তাঁতীলীগের সভাপতি ও প্রয়াত আছিয়া বেগমের ছোট ছেলে দেওয়ান সেলিম আহমেদ, নীলফামারী পৌরসভার আট নং ওয়ার্ড কাউন্সিলর কলিম উদ্দিন উপস্থিত ছিলেন।
দেওয়ান সেলিম আহমেদ বলেন, আধুনিক ও মানসম্মত একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করবো।
মেধাবী শিক্ষক নিয়োগ, সুদক্ষ পরিচালনা পর্ষদের মাধ্যমে ডিজিটাইলাজেশনকে প্রাধান্য দিয়ে আমরা শিক্ষা কার্যক্রম পরিচালনা করবো।

