মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় প্রেমিকার সাথে ঝগড়া করে মিজানুর রহমান মুন্না (২২) নামের এক ছাত্র আত্মহত্যা করেছেন।
রবিবার (১৯ ডিসেম্বর) সকালে শহরের কাটনাপাড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে মরদেহ উদ্ধার করা হয়৷ মিজানুর রহমান জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের তোজাম্মেল সরকারের ছেলে এবং বগুড়ার বেসরকারি পলিটেকনিক বীট এ ৪র্থ সেমিস্টারের ছাত্র।
ছাত্রাবাসের অন্যান্য ছাত্ররা জানান মিজানুর প্রতিরাতের মতো তার রুমে ঘুমিয় পড়েন। শনিবার সকালে তার রুমে থাকা অপর ছাত্র ফ্যানের সাথে গামছা দিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মিজানুর রহমানের সরকারি মজিবর রহমান মহিলা কলেজের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। গত দুই দিন ধরে প্রেমিকার সাথে তার ঝগড়া বিবাদ চলছিল। এর জের ধরে মিজানুর রহমান আত্মহত্যা করেছে বলে তথ্য পাওয়া গেছে। তিনি মেয়েটিকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মেয়েটি ঝগড়া বিবাদের কথা পুলিশকে জানিয়েছে।
(সূত্রঃ বার্তা ২৪)
ব্রেকিং নিউজ
- বারহাট্টায় ইউএনও কার্যালয়ের নৈশপ্রহরীকে সংঘবদ্ধ মারধর: নেপথ্যে?
- জিপিএ-৫ নয়, ভালো মানুষ গড়ার তাগিদ: নেত্রকোনায় শিক্ষা সাফল্য সম্মাননা প্রদান
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন
- কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী


