মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্লাস্টিক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বগুড়ার জেলা প্রাশাসক অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন শেষে এই কমিটি গঠন করেন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক এতথ্য জানিয়েছেন।
জেলা প্রশাসক জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালাউদ্দিন আহমেদকে প্রধান করে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার, কলকারখানা পরিদর্শক ও ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি। আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের মধ্যে বেলাল (৪৩) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি কারখানা মালিক সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর চাচাতো বোনের স্বামী। অপর চারজনের মধ্যে সিয়াম (১৩), শাজাহান (২৪), বিজয় (১৪), আব্দুল খালেকের (৩৫), নাম জানা গেছে।
তবে মরদেহগুলো আগুনে পুড়ে যাওয়ায় কাউকে চেনা যাচ্ছে না। তাদের পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে। এজন্য মরদেহগুলো বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে সান্তাহার পৌর শহরে বিআইআরএম নামের একটি প্লাস্টিকের কারখানায় অগ্নিকাণ্ডে ৫ জন শ্রমিকের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের পর পরই অন্যান্য শ্রমিকরা বের হয়ে আসায় কেউ আহত হননি।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনা সীমান্তে ৮ মাসে ১৭ জন আটকসহ বিপুল পরিমাণ মাদক ও পণ্য জব্দ
- সীমান্তবর্তী দুর্গাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা: শ্রেষ্ঠত্বের মুকুট শাকেরের
- মৌলভীবাজারে বেড়েছে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ
- মৌলভীবাজারে জাতীয় সংস্কৃতি ঐতিহ্য ও মূল্যবোধ শীর্ষক সেমিনার
- যেখানে অকেজো সরকারি অ্যাম্বুলেন্স, সেখানে মুমূর্ষু রোগীদের ত্রাতা ‘শাকিলের স্পিডবোট’
- নেত্রকোনা সদরে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ দুইজনের জেল-জরিমানা
- বারহাট্টায় ইউএনও কার্যালয়ের নৈশপ্রহরীকে সংঘবদ্ধ মারধর: নেপথ্যে?
- জিপিএ-৫ নয়, ভালো মানুষ গড়ার তাগিদ: নেত্রকোনায় শিক্ষা সাফল্য সম্মাননা প্রদান


