মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২ নং ধরঞ্জী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও আসন্ন ৫ই জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনের ৭নং ওয়ার্ডের সদস্য প্রার্থী খাইরুল ইসলাম (৫২)হৃদযন্ত্র ক্রিয়াবন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্নালিল্লাহির রাজেউন। তিনি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দৈবকনন্দনপুর গ্রামের মৃত ছবির উদ্দিন মন্ডলের পুত্র। আজ শনিবার বেলা ১২ টায় তিনি ইন্তেকাল করেন।
জানা যায়, সকালে অসুস্থবোধ করায় তিনি নিজে পাঁচবিবিতে ডাক্তারের নিকট চেকআপ করার জন্য যান। কিন্তুু সেখানে মাথা ঘুরে পড়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন।
উল্লেখ যে তিনি পঞ্চম ধাপের পাঁচবিবি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধরঞ্জী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে মনোনয়ন পত্র উত্তোলন করেছিলেন। গত ১৪ তারিখে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে বৈধ প্রার্থী হিসাবে মনোনীত হন। আগামী ২০ তারিখে প্রতীক বরাদ্দ দিন ধার্য্য ছিল। কিন্তুু প্রতীক বরাদ্দের একদিন আগেই তিনি মৃত্যুবরণ করলেন।
ব্রেকিং নিউজ
- ‘আগের সরকার ভালো ছিল’ বলতে বাধ্য করে জাবি ছাত্রকে নির্যাতন, মূলহোতা আটক
- ঝিকরগাছা শংকরপুরে আদম ব্যাবসায়ী নজরুলের খপ্পরে পড়ে অনেক পরিবার অসহায়।
- মদনে ছাত্রদল সভাপতি পদপ্রার্থী দীপুর সংবাদ সম্মেলন:
- ডিমলায় সেচ মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
- ঢাকাসহ ১১ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস
- এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
- কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- তারাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির দায়িত্ব নিল নবনির্বাচিত নুরুজ্জামান প্রামাণিকের কমিটি


