সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ঘটনাপ্রবাহ নতুন মোড় নিয়েছে। অডিও কেলেঙ্কারি এবং নারীর প্রতি অবমাননায় পদ হারানোর পর নিজের গন্তব্য ঠিক করেছিলেন কানাডা। সেখানে তিনি থিতু হবেন এমন আলোচনাই চলছিল। কিন্তু তাকে প্রবেশ করতে দেয়নি দেশটি। তাকে ফেরত পাঠানো হয়েছে দুবাইতে। প্রশ্ন ওঠেছে এরপর তার গন্তব্য কোথায়? তিনি ঢাকায় ফিরতে পারেন এমন আলোচনাও চলছে ।
ডা. মুরাদ হাসানকে টরন্টোর পিয়ারসন এয়ারপোর্ট থেকে ফেরত পাঠায় কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি। স্থানীয় সময় গতকাল দুপুর একটা ৪১ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি কানাডা পিয়ারসন এয়ারপোর্টে অবতরণ করে। এরপরই ডা. মুরাদ হাসানকে কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান।
দীর্ঘ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে তার
কাছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে চাওয়া হয়। এর আগে প্রবাসী বাংলাদেশি কানাডিয়ানরা মুরাদ হাসানের ব্যাপারে আপত্তি জানান। তাকে কানাডায় ঢুকতে দেয়ার ব্যাপারে আপত্তি জানিয়ে গত বৃহস্পতিবার আহাদ খন্দকার, মমিনুল হক মিলন, মাহবুব চৌধুরী রনি এবং জাকারিয়া চৌধুরী কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি, পিয়ারসন এয়ারপোর্ট অথরিটি ও ন্যাশনাল অথরিটি অব ইন্টেলিজেন্স-এর কাছে চিঠি দেন। ওই চিঠি’র সঙ্গে মুরাদ হাসানের বিভিন্ন ভিডিও ক্লিপ ও সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন দেয়া হয়।
আহাদ খন্দকার জানান, ‘কানাডার মতো শান্তির দেশে ডা. মুরাদ এলে বাঙালি কমিউনিটিতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ জন্য মুরাদ হাসান কানাডা আসছেন এটা জানার পরই আমরা সিদ্ধান্ত নিই তাকে কোনোভাবেই কানাডায় ঢুকতে দেয়া যাবে না। এর ভিত্তিতে মমিনুল হক মিলন কানাডা সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠান।’ এ ব্যাপারে মমিনুল হক মিলন মানবজমিনকে বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কানাডার জন্য সিকিউরিটি থ্রেট। তিনি নারীদের অবমাননা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ নারী সমাজকে অপমান করেছেন। এটা মেনে নেয়া যায় না। এ জন্য তার বিভিন্ন ভিডিও ক্লিপ ও ডকুমেন্ট কানাডা সরকারের বিভিন্ন দপ্তরে ই-মেইলে পাঠাই। আজ (গতকাল) মুরাদ হাসানকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমাকে ফোন করা হয়।’
ব্রেকিং নিউজ
- কালাপুর ইউপি’র প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অনিয়মের অভিযোগ
- নেত্রকোনায় মোবাইল কোর্ট: ২ জনের কারাদণ্ড, ৪ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস
- ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
- কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান
- উচ্ছিষ্ট খাবারের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযুক্ত রেস্টুরেন্ট কর্মী আটক
- গাইবান্ধা শহরে চোরের উপদ্রব বৃদ্ধি, আতঙ্কে দিন কাটাচ্ছে বাসিন্দারা
- নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
- গাইবান্ধায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ অর্পিত সম্পত্তি কাণ্ডে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তা” দুই প্রতিবেদন নিয়েও বিতর্ক”সেই এসিল্যান্ড জসিম উদ্দিন পঞ্চগড়ের বোদা বদলি!


