মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া -নওগাঁ সড়কে বগুড়া শহরতলীর সিল্কিবান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম বগুড়া শহরের ছিলিমপুর এলাকার মমতাজ মহুরীর ছেলে। তিনি আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
নিহত নজরুল ইসলামের ছেলে শিপন জানান, তার বাবা একই অফিসে কর্মরত আইনুর ইসলাম নামের একজনের সঙ্গে মোটরসাইকেল যোগে অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে গোদারপাড়া বাজার পার হয়ে সিল্কিবান্দা এলাকায় কাফেলা কোল্ড স্টোরেজের সামনে নওগাঁগামী একটি বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজনই সড়কে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহীম জানান, দুর্ঘটনার খবর শুনেছি। বাসটি আটক করা যায়নি।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় ২০ উদ্যমী চাষীকে নিয়ে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ কর্মশালা
- ‘মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার
- পূর্বধলায় নিজ বসত ঘর থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
- ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের
- গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে”দোকানপাট-বাড়িঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ, নিহত-১ আহত-১০


