আফগানিস্তানের অন্তবর্তীকালীন সরকারকে স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ- এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি। বুধবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রতিমন্ত্রী ঢাকার অবস্থান ব্যক্ত করেন। বলেন, কাবুলে নতুন সরকারের গতিবিধি পর্যবেক্ষণ ছাড়াও আফগানিস্তানের উন্নয়নে জাতিসংঘ বা ইইউ যদি কোনো উদ্যোগ নেয় তাতে বাংলাদেশের সমর্থন থাকবে। মঙ্গলবার মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই ঘোষণা দেন। দেশটির তত্ত্বাবধায়ক সরকারের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আবদুল গনি বারাদার। ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি আর পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে দোহা চুক্তির অন্যতম নেগোশিয়েটর আমির খান মুত্তাকিকে।
ব্রেকিং নিউজ
- বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- কলমাকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: জনকল্যাণে ১৪০০ গাছ লাগানোর উদ্যোগ
- জামালপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫
- বলের খোঁজে পুকুরে, পানিতে ডুবে নিভল প্রথম শ্রেণির সৃজনের জীবন
- জন্মাষ্টমীতে নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে পুলিশ: নেত্রকোনায় মতবিনিময় সভায় এসপি
- কেন্দুয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, শিশুসহ আহত ৩
- চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
- দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান


