হলি সিয়াম শ্রাবণ, নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে গৌরীপুর উপজেলায় এসব কর্মসূচির আয়োজন করা হয়। শোভাযাত্রাটি গৌরীপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বর্ণাঢ্য এ আয়োজনের সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এ এফ এম শহীদুল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙা ও হুমায়ূন কবির খান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্যসচিব বিশ্বজিৎ ঘোষ, ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর, উত্তর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম সরকার, যুবনেতা মোস্তফা কামাল, প্রভাষক মুহাম্মদ খায়রুল ইসলাম, সার্ভেয়ার একেএম রহমতুল্লাহ, অ্যাডভোকেট আজিজুল হক, মঞ্জুরুল হক মঞ্জু, জসিম উদ্দি, মাহফুজুল আলম, আজিজুল আরজু, আনিছুর রহমান স্বপন, সোহাগ মিয়া, আজিজুল হক সাগর, সাবেক ছাত্রনেতা ইনজেমামুল হক হৃদয়, খোকন মিয়া, মিরাজ মিয়া, আব্দুল হেলিম, জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, আমির হোসেন, আকিব মিয়া, সাদ্দাম হোসেন ও আব্দুর রাশিদ।
এ ছাড়া বক্তব্য দেন উত্তর জেলা ছাত্রদলের সদস্য ও ময়মনসিংহ জেলা আইন ছাত্রফোরামের সদস্যসচিব মশিউর রহমান রবিন, খাইরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা সৈয়দ রিফাত হোসেন, শাহিন আলম, জাকির হোসেন, সরকারি কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান হৃদয় ও আমিনুল ইসলাম খানসহ অনেকে।
টিএমবি/এইচ


