টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রাম থেকে গত শুক্রবার নিখোঁজ শামীম। উপজেলার ভাদ্রা গ্রামের বেল্লাল মল্লিকের ছেলে শামীম আনসারী (২৪) এর মরদেহ আজ সকালে উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ। নিহত শামীমের পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে শামীমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মঙ্গলবার সকালে পুলিশ খবর পেয়ে ভাদ্রা গ্রামের জব্বারের ছেলে অনিকের বাড়ি পাশ থেকে শামীমের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অনিককে প্রধান আসামি করে ঘটনার সাথে জড়িত সন্দেহে আরও কয়েকজনকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় নাগরপুর থানা পুলিশ জানায়, লাশ উদ্ধার করে পোস্টমর্টেমে পাঠানো হয়েছে। অনিকসহ কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের পর হত্যার প্রকৃত কারণ ও বিস্তারিত ঘটনা জানা যাবে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ভাদ্রা এলাকা জুড়ে চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


