স্টাফ রিপোর্টার :
যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সুনামগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন মানবাধিকার সংগঠন অধিকার। ৫ আগষ্ট (বুধবার) সকাল ১০টায় জেলা কালেক্টরেট ভবনের সামনে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মানবাধিকার কর্মীরা।
পুস্পস্তবক অর্পন অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ, জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সুনামগঞ্জে শাখার সদস্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নেওযাজ উদ্দীন, জুলাই যোদ্ধা শেখ এমদাদুল হক সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপি নেতা অ্যাড আনিসুজ্জামান শামীম, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের প্রভাষক মানিক উল্লাহ , মানবাধিকার কর্মী নুরুল হাসান আতাহের, জিয়াউর রহমান, সুলেমান কবির, সালমান ফারসি, গৌরারং ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল ইসলাম. প্রমুখ। পরিচালনায় ছিলেন অধিকার এর ফোকাল পার্সন সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক।


