নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় আদালতের দণ্ডপ্রাপ্ত এক জিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- মো. দোকান মিয়া। তিনি বারহাট্টা উপজেলার নিচ চিরাম গ্রামের বাসিন্দা এবং মো. দুলাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে বারহাট্টা থানায় জিআর মামলায় আদালত তাকে দণ্ডাদেশ প্রদান করেন। আদালতের রায় অনুযায়ী, একটি ধারায় পাঁচশো টাকা ও অন্য আরেকটি ধারায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাত সাড়ে ৩টার দিকে পুলিশের একটি দল নিচ চিরাম গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বসতবাড়ি থেকে সাজাপ্রাপ্ত আসামি মো. দোকান মিয়াকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আজ (বুধবার) দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


