মোঃ মনিরুজ্জামান খান গাইবান্ধা:
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় গত (৩০ মার্চ) দুপুরে রাজাহার ইউনিয়নের নওগাঁ(প্রভুরামপুর) মরাপুকুর ইউনিয়ন পরিষদের পার্শ্বে একটি মারপিটের ঘটনা ঘটে। সেই ঘটনার সংবাদ সংগ্রহের জন্য গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি এশিয়ান টেলিভিশনের গাইবান্ধা-২ প্রতিনিধি মাহমুদ খানসহ ৩জন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে ভিডিও চিত্র ধারনের সময়, রাজাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম: আহবায়ক নুরুন্নবী, তার ভাই নূর আলমসহ অজ্ঞাত ৪/৫জন বাঁধা দিয়ে গালিগালাজ করে এক পর্যায়ে লাঠি সোটা, ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে।
হামলায় সাংবাদিক মাহমুদ খান,সহকর্মী সাংবাদিক সাগর আহত হয়। এসময় তার সহকর্মী আওয়ার নিউজের গোবিন্দগঞ্জ প্রতিনিধি জোবাইদুর রহমান সাগর ভিডিও ধারন করলে মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে ভাংচুর করে। এঘটনার খবরে গোবিন্দগঞ্জ উপজেলার সাংবাদিক- থানা পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে এ ঘটনায় আহত সাংবাদিক মাহমুদ খান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানার মামলা দায়ের করেন।
জানতে পেরে, গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিমদ্দিনের নির্দেশনায় সি-সার্কেল সহকারী সিনিয়র পুলিশ সুপার রশীদুল বারীর তত্বাবধানে, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)মোজাম্মেল হকের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার মীর শিবলী কায়েস সঙ্গীয় পুলিশ ফোর্স গেল ভোর রাতে ঘটনার অন্যতম আসামী নূর আলমকে গ্রেফতার করে থানা পুলিশ । অপরদিকে,ঘটনার প্রধান আসামি রাজাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম: আহবায়ক নুরুন্নবী পলাতক রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাম্মেল হক এ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে । গাইবান্ধা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ,সচেতন মহল এ হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
