পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠি জেলাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলার আমির হাফিজুর রহমান।
বুধবার (১৮ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলমানদের জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্বের মহান বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আমাদের জীবনে নিয়ে আসে খুশি ও সম্প্রীতির বার্তা।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের অঙ্গীকার।
অ্যাডভোকেট হাফিজুর রহমান দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান।
বার্তার শেষে তিনি মহান আল্লাহর কাছে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
