উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু হানিফকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ঈশ্বরগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান। পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোডের বাসা থেকে কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। চেয়ারম্যান আবু হানিফা হানিফ ঈশ্বরগঞ্জ থানার মামলা নম্বর ৬ তারিখ-১০-০৯-২০২৪ এর এজহারভুক্ত আসামি। তিনি ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের বাসিন্দা এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, “ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এবং সার্কেল স্যারের সার্বিক তত্ত্বাবধানে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ইউপি চেয়ারম্যান আবু হানিফকে কোতোয়ালি থানার পুলিশ সহযোগিতায় গ্রেফতার করা হয়। পরে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যে কোনো অপরাধের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে।” ঈশ্বরগঞ্জে পুলিশি কার্যক্রম এবং এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও ব্যাপক আকারে চালানো হবে বলে জানান পুলিশ এই কর্মকর্তা।
ব্রেকিং নিউজ
- মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর
- বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ‘বিএনপি নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণই জুলাই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল’
- জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী
- বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ
- জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- রাতভর জিম্মি করে ১ লাখ টাকা মুক্তিপণ আদায়, থানায় অভিযোগ


