আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়ায় নানা আয়েজনে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ৷
এ উপলক্ষে উপজেলা বিএনপি, ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে, তবে বন্যার কারণে এবার সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আটপাড়া উপজেলা বাসস্ট্যান্ডে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরী, সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব খসরু আহমেদ, উপজেলা আহবায়ক কমিটির সদস্য, মাহমুদুলন্নবী টুটুল, মোর্শেদ হাবিব ভুঁইয়া জুয়েল, মোশাররফ হোসেন তালুকদার, সাবেক মহিলা দলের সভাপতি রানোয়ারা বেগম, হিন্দা খানম, জলি আক্তার, মাহমুদা আক্তার, মাইনুল হাসান মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর হাসান রূপন,যুবদলের মুদ্দাসির হোসেন কাইয়ূম,ছাএদলের আহ্বায়ক খান রুবেল ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ
- কালাপুর ইউপি’র প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অনিয়মের অভিযোগ
- নেত্রকোনায় মোবাইল কোর্ট: ২ জনের কারাদণ্ড, ৪ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস
- ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
- কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান
- উচ্ছিষ্ট খাবারের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযুক্ত রেস্টুরেন্ট কর্মী আটক
- গাইবান্ধা শহরে চোরের উপদ্রব বৃদ্ধি, আতঙ্কে দিন কাটাচ্ছে বাসিন্দারা
- নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
- গাইবান্ধায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ অর্পিত সম্পত্তি কাণ্ডে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তা” দুই প্রতিবেদন নিয়েও বিতর্ক”সেই এসিল্যান্ড জসিম উদ্দিন পঞ্চগড়ের বোদা বদলি!


