লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে (১৯০)পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ মাসুদ আলী (২৪)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়ন নাকটি ব্রিজ সংলগ্ন শ্মশানকালী মন্দিরের দক্ষিণ পাশে টাপেন্টাডল ট্যাবলেট বেচাকেনার সময় তাকে আটক করা হয়। মাসুদ আলী সৈয়দপুর ইউনিয়ন ভবানীপুর গ্রামের শরীফুল ইসলামের ছেলে।
পীরগঞ্জ থানার ওসি খাইরুল আনাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সজল বসাক অভিযান চালিয়ে মাসুদ আলী হাতে নাতে নিষিদ্ধ মাদকদ্রব্য (১৯০) পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করে।
তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও জেলা হাজতে পাঠানো হয়েছে মাসুদ আলী একজন মাদকব্যবসায়ী বলে জানায় পুলিশ।
ব্রেকিং নিউজ
- ‘মাছে-ভাতে বাঙালি’র ঐতিহ্য ফেরাতে নেত্রকোনার হাওরে পোনামাছ অবমুক্ত
- অর্থলোভী নারীকে দিয়ে অপপ্রচার, মাদারগঞ্জে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
- কৃষকের ফসলের ক্ষতি করে সরকারি জমি দখল, অবশেষে গ্রেপ্তার যুবলীগ নেতা
- উন্নয়নের নামে পকেট ভারী করার দিন শেষ: নেত্রকোনায় বিরোধীদলীয় নেতা
- বিয়ের প্রলোভনে ধর্ষণ: কেন্দুয়ায় কিশোরী ধর্ষণ মামলার মূল আসামি গ্রেপ্তার
- নেত্রকোনায় বৃষ্টির সকালে ঘরে ঢুকে শাশুড়িকে কুপিয়ে খুন, পলাতক ঘাতক
- পূর্বধলায় অশ্লীল ভিডিও তৈরির কারখানার সন্ধান: নারীসহ চক্রের ৮ সদস্য গ্রেপ্তার
- মাদকবিরোধী অভিযানে কেন্দুয়ায় আটক ৩, পাঠানো হলো কারাগারে


