ইবি প্রতিনিধি:
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি।মঙ্গলবার (২৩ জানুয়ারি) ইবি শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গুচ্ছ পদ্ধতিতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩দিনের মধ্যে এককবাবে ভর্তি কার্যক্রম শুরু করার বিষয়ে একমত হয়েছেন। যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে শিক্ষকবৃন্দ পরীক্ষায় অংশ নিবে না বলে তিনি জানান।এর আগে ২০২১-২২ ও ২০২২-২৩ ভর্তি পরিক্ষায় শিক্ষক সমিতির সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছিল যে তারা গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে এককভাবে ভর্তি পরিক্ষা নিবে। কিন্তু রাষ্ট্রপতি বা ইউজিসির অনুরোধে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষা হয়েছিল।রাষ্ট্রপতি বা ইউজিসির অনুরোধে সিদ্ধান্তের পরিবর্তন হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, এখনো হাতে সময় আছে। সময় বলে দিবে কি সিদ্ধান্ত হবে।
ব্রেকিং নিউজ
- জলঢাকায় ৪৫০ জনকে কম্বল বিতরণ
- সোমেশ্বরী নদীতে ২৪ লাখ টাকার কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পিকার
- স্কুলে ভর্তি নিয়ে লটারি পদ্ধতি বহালের রিট খারিজ হাইকোর্টে
- জামালপুরে ওভারপাস থেকে উদ্ধার বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ধনু নদে নৌ-পুলিশের অভিযান: ১৭০ বস্তা ভারতীয় কফিসহ আটক ২
- কেন্দুয়ায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ: থানায় মামলা
- জাতীয় রেল দিবস আজ, রেল যোগাযোগব্যবস্থা উন্নয়নে নানা উদ্যোগ
- চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির


