লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃসমমনা বিভিন্ন মানবাধিকার সংস্থা ও নেটওয়ার্কের সাথে দলিত আদিবাসি গোষ্ঠীর বিভিন্ন ইস্যুতে মত বিনিময় সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। শনিবার সকালে ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের অওতায় সংস্থার পীরগঞ্জ কার্যালয়ে এ সভা হয়। উপজেলা এ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সিনিয়র সাংবাদিক দীপেন রায় ও মোকাদ্দেস হায়াত মিলন, ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের সমন্বয়কারী কাজী সিরাজুস সালেকিন, উপজেলা ম্যানেজার অরুন রায়, ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মী নুর নাহার, মানবাধিকার কর্মী নাহিদ পারভিন রীপা, ক্রীড়া সংগঠক ফারুক হোসেন, আদিবাসি নেতা লুকাশ টুডু, পিতল হাজদা, ক্লারা টুডু প্রমূখ। সভায় আদিবাসিদের বিভিন্ন সমস্যা ও করনীয় বিষয়ে আলোচনা করা হয়।
ব্রেকিং নিউজ
- নীলফামারী সদরে জামায়াতের নতুন আমীর মোস্তাফিজুর
- ডিমলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
- ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া, ২৭ নভেম্বর মঞ্চ মাতাবেন ‘বিলিওনেরা’ গায়িকা
- বিশ্বজুড়ে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ
- মদনের হাওরে জলবায়ু মোকাবিলায় কৃষকের ভরসা ‘এগ্রোইকোলজি’
- বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী
- বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম
- আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি কে টমাস


