তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২০৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ উদয় গঞ্জু (৬১) নামে ১ জনকে আটক করেছে। রবিবার (৬ আগষ্ট) রাতে কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানে অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়। কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ, এএসআই নৃপেশ চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটককৃত আসামি উদয় গঞ্জু (৬১) বাড়িতে অভিযান পরিচালনা করে তাহার বসতঘরে তল্লাশি করে তিনটি ড্রামে ২০৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়। উদয় গঞ্জু উপজেলার বরমচাল ইউনিয়নের বরমচাল চা-বাগানের মৃত ভুকলা গঞ্জু ছেলে বলে জানায়। এ ঘটনায় আসামির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়। এবিষয়ে জানতে কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক জানান, আসামিকে আজ সোমবার সকালে পুলিশি প্রহরার মধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।
ব্রেকিং নিউজ
- ডিমলায় ১১ পিস ইয়াবা একটি মোটরসাইকেল সহ গ্রেফতার ১
- ‘আমরা হয়তো একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছি’—মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে ইরান যুদ্ধের কৌশল নিয়ে নতুন প্রশ্ন
- নাগরপুরে ৬ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ডিমলায় র্যালি – মহড়া ও আলোচনা সভা
- নেত্রকোনার মদনে তরুণীর আত্মহত্যা: কাঠগড়ায় প্রতিবেশী যুবক
- মদনে পুলিশের অভিযানে মাদকের আসর থেকে ছাত্রদল নেতাসহ আটক ৪
- নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, আইনি ব্যবস্থা নেবে সরকার
- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতা বা পুনর্মিলনের (রিকনসিলিয়েশন) কোনো বাস্তব সম্ভাবনা দেখছেন না প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


