ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতাঃ
টাঙ্গাইলের নাগরপুরে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ( উফশী ) ও হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ¶ুদ্র ও প্রান্তিক ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সেই সাথে আগুনে ক্ষতিগ্রস্থ ২৪টি পরিবারের মাঝে জনপ্রতি ৭ হাজার ৫শত টাকার চেক প্রদান করা হয়। শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন শাকিল প্রমুখ। এ সময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা/কর্মচারী ও ১২টি ইউনিয়নের কৃষক/কৃষনীরা সহ আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক
- পূর্বধলায় পুলিশের অভিযানে ভারতীয় কম্বলসহ ২ নারী আটক
- কেন্দুয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ইয়াবাসহ আটক ২
- ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৮০ জন
- আদালতে মামলার জট কমাতে সরকারের একগুচ্ছ পদক্ষেপ, দ্রুত নিষ্পত্তির আশা
- দেশে পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই : প্রাণিসম্পদ মন্ত্রী
- দেশে দুর্দান্ত ভাইব্রেন্ট মিডিয়া আবার হবে : ডা. জাহেদ উর রহমান
- বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের ৩ মাসের খাদ্য সহায়তার ঘোষণা ত্রাণমন্ত্রীর

