মৌলভীবাজারের বড়লেখায় শিয়ালের আক্রমণে দুই গ্রামের ৮ নারী-পুরুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া শিয়ালটি অনেকের গবাদিপশু ও কামড়িয়ে আহত করেছে। গত ৩ দিন ধরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের সুনামপুর ও তালুকদারপাড়া গ্রামে শিয়ালের আতঙ্ক বিরাজ করছে। অনেকেই লাঠিসোটা নিয়ে এলাকায় পাহারা বসিয়েছেন। ভুক্তভোগীদের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত পেছন থেকে প্রত্যেককে আক্রমণ চালিয়ে ৮ জনকে কামড়িয়েছে শিয়াল। আহত সকলেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পাগলা শিয়ালের আক্রমণে আহত হয়েছেন সুনামপুর গ্রামের আব্দুল হকের ছোটবোন আছারুন নেছা (৫৫), শৈলেন্দ্র দাসের স্ত্রী নীতি রানী দাস (৫২), প্রভাত চন্দ্র দাসের ছেলে সৌরভ দাস (২৫) এবং তালুকদার পাড়া গ্রামের মন্টু দেবনাথের স্ত্রী সুমা রানী দেবী (৪৩), রমেশ দেবনাথের ছেলে সঞ্জয় দেবনাথ (৩৭) ও প্রমেস দেবনাথ (৬৫)। একই গ্রামের বিধু নাথের গোয়াল ঘরে ঢুকে গরুর বাছুরকে ও শিয়ালে কামড়িয়েছে। সরজমিনে ঘুরে দেখা সূত্রের বরাতে সুনামপুর গ্রামের আব্দুল হক জানান, শুক্রবার সন্ধ্যায় তার বোন আছারুন নেছা ঘরের পাশে হাঁস উঠাচ্ছিলেন। হঠাৎ পিছন দিক থেকে একটি শিয়াল এসে তাকে আক্রমণ করে। তার চিৎকারে বাড়ির লোকজন এসে ধাওয়া করলে শিয়ালটি পালিয়ে যায়। শিয়ালের কামড়ে তিনি গুরুতর আহত হন। পরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। এরপর থেকে এলাকায় শিয়াল আতঙ্ক চারিদিকে বিরাজ করছে। ভয়ে অনেকেই লাঠিসোটা নিয়ে চলাচল করছেন। কখন কোথায় কার ওপর আক্রমণ করে সে আতঙ্কে রীতিমতো ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে এলাকাজুড়ে।
ব্রেকিং নিউজ
- ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় টিআইবির কুইজ প্রতিযোগিতা
- সমন্বয়ক পরিচয় দিয়ে বীরমুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ
- কলমাকানাদায় বৈদ্যুতিক তারের লিকেজ কেড়ে নিল তরতাজা যুবকের প্রাণ
- লাইসেন্সহীন মিনি পাম্পে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
- ২৪ ঘণ্টা পর বকশীগঞ্জ সীমান্তে শূন্যরেখা থেকে উদ্ধার বৃদ্ধ, মিলল পরিচয়
- কলমাকান্দায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করার উদ্যোগ
- ভিসা প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে যে সুখবর দিলো যুক্তরাষ্ট্র
- বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর


