মৌলভীবাজারের কমলগঞ্জে পিইডিপি-৪ এর আওতায় উপজেলার ৭৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ও বিশেষ এলাকা উন্নয়ন তহবিল এর আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃওি ও ৫০টি বাইসাইকেল বিতরণ করা হয়। সোমবার(১৩ মার্চ) বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ল্যাপটপ, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রিজুয়ান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু প্রমুখ। এ সময় বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: জনকল্যাণে ১৪০০ গাছ লাগানোর উদ্যোগ
- জামালপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫
- বলের খোঁজে পুকুরে, পানিতে ডুবে নিভল প্রথম শ্রেণির সৃজনের জীবন
- জন্মাষ্টমীতে নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে পুলিশ: নেত্রকোনায় মতবিনিময় সভায় এসপি
- কেন্দুয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, শিশুসহ আহত ৩
- চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
- দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
- কারিগরি শিক্ষার ল্যাব আধুনিকায়ন ও শিক্ষক সংকট সমাধান করা হবে: শিক্ষামন্ত্রী


