রবিবার, অক্টোবর ১৮

যশোর প্রতিনিধিঃ

চলমান শারদীয় দুর্গাপূজা উদযাপনে কুচক্রীদের অপতৎপরতা দমন করে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল ধর্ম- বর্ণ-নির্বিশেষে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা করে। আজ শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমীর পূর্ণতিথির বিকালে হরিসভা মন্দিরে সম্প্রীতি বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের যশোর জেলা কমিটি এ সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা কমিটির সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার জনাব রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন এডিসি শিক্ষা, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন,সংবাদপত্র পরিষদের সভাপতি একরামউদদৌলা, যশোর ইন্সটিটিউটের সাধারন সম্পাদক এজেডএম সালেক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হারুন অর রশীদ, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস প্রমুখ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে সম্প্রতি উৎসব শুরু করেন। বক্তারা বলেন, বাঙ্গালীর ঐতিহ্য সর্বধর্মের উৎসবে সকলের অংশগ্রহন।

বর্তমানে কিছু কুচক্রী মহল সাম্প্রদায়িক সম্প্রিতি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ ও সরকার এ সব কুচক্রীদের অপতৎপরতা দমন করে সারদীয় পূজাকে কুচক্রীদের অপতৎপরতা দমন করে করবে। সমাবেশ শেষে সম্প্রীতি শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version