জাহিদুল ইসলাম ডিমলা:
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডিমলার প্রিয় মুখ মো: গোলাম রব্বানী প্রধান। দলীয় সূত্রে জানা যায়, শনিবার ১৭ (অক্টোবর) উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন থেকে প্রোগ্রাম করে মোটরসাইকেলে ডিমলায় আসার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয় তিনি।
দুর্ঘটনার পরপরই স্থানীয় পথচারী ও আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর বিভাগীয় হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে রব্বানীর প্রধানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি রংপুরের হাসপাতালে চিকিৎসাধীন শেষে বর্তমানে বাসায় এসে ডাক্তার দিয়ে টিটমেন্ট করতেছে। তিনি আরও বলেন এই সংকটময় মুহূর্তে তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের কাছে দোয়া চেয়েছেন।
এ বিষয়ে ডিমলা উপজেলার বিএনপির তৃণমূল কিছু নেতা কর্মী বলেন, নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য জননেতা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের স্বপ্ন বাস্তবায়নে যুব সমাজকে মাদক মুক্ত রাখতে প্রিয় নেতা রব্বানী প্রধান প্রায় প্রতিদিন প্রোগ্রাম করে প্রোগ্রাম করার পর আসার সময় সড়ক দুর্ঘটনায় হঠাৎ আহত হয় তিনি পরে চিকিৎসার জন্য রংপুরের হাসপাতালে নেওয়া হয় তাকে।
পরে তিনি রংপুরের হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে বাসায় এসে ডক্টর দিয়ে টিটমেন্ট করতেছে উপজেলা বিএনপি এর পক্ষ থেকে আমরা এই দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।
একই সঙ্গে মহান আল্লাহর দরবারে আন্তরিক প্রার্থনা জানাচ্ছি তিনি যেন প্রিয় নেতা রাব্বানী প্রধান কে দ্রুত ও পূর্ণ সুস্থতা দান করেন এবং তাকে যেন শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন। এদিকে তার পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন, বর্তমানে তাকে বাড়িতে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পরিবার ও শুভাকাঙ্ক্ষী, সহকর্মীরা দ্রুত সুস্থতার জন্য সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন।




