রবিবার, অক্টোবর ১৮

গাইবান্ধা প্রতিনিধি:

আসন্ন গাইবান্ধা সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে জোর তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গাইবান্ধা সদর উপজেলার অন্তর্গত খোলাহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইউনুস আলী দুখু। ​ ফরম সংগ্রহের সময় তাঁর সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। ​

মনোনয়ন ফরম সংগ্রহের পর ইউনুস আলী দুখু জানান, দীর্ঘদিন ধরে তিনি খোলাহাটী ইউনিয়নের জনগণের সুখ-দুঃখে পাশে রয়েছেন।

দলের সর্বস্তরের নেতা-কর্মী ও এলাকার সাধারণ মানুষের সমর্থন পেয়েই তিনি প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। দল থেকে চূড়ান্ত মনোনয়ন পেলে এবং নির্বাচিত হতে পারলে খোলাহাটী ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।​ এসময় উপস্থিত সমর্থকরা ইউনুস আলী দুখুর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version