রবিবার, অক্টোবর ১৮

ডা. এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. রফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় সহবতপুর ইউনিয়ন পরিষদ হলকক্ষে ইউনিয়ন জামায়াতের বার্ষিক কর্মী সম্মেলনে তাঁর নাম ঘোষণা করেন টাঙ্গাইল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মো. ওবায়দুর রহমান কুরাইশী।

সম্মেলনে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা. এ কে এম আব্দুল হামিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম মোস্তফা, উপজেলা ব্যবসায়ী বিভাগের সভাপতি আব্দুর রশিদ মিয়া হারুন, নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইমরান হোসাইন, মামুদনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাসুদ হাসান, সহবতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. হুমায়ুন কবির, উপজেলা যুব বিভাগের অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর, ক্রীড়া সম্পাদক ব্যারিস্টার হাসনাত জামিল এবং সাবেক ছাত্রনেতা মো. তোফায়েল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে তিনি সহবতপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনসেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। কর্মী সম্মেলন ও প্রার্থিতা ঘোষণার পর মাওলানা রফিকুল ইসলাম দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহবতপুর বাজারে গণসংযোগ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। উল্লেখ্য, মাওলানা মো. রফিকুল ইসলাম বর্তমানে নাগরপুর উপজেলা জামায়াতের আমীর ও টাঙ্গাইল জেলা জামায়াতের মজলিশে শূরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি নাগরপুর সরকারি কলেজ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও নাগরপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে রাজনৈতিক মামলায় তাঁকে কারাবরণ করতে হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version