হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় টংভাঙ্গা ইউনিয়নের গোদকুড়ি গ্রামে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নাজির উদ্দিন। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা গেন্দুকুরির নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। জানাগেছে, বিগত ২০০২ সালে তিনি ৩টি দলিলমূলে মোট ০.৩৯৫০ শতক জমি ক্রয় করেন।

অভিযোগে তিনি বলেন, একই এলাকার এক নারী তার দলিলভুক্ত জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করেছেন। নাজির উদ্দিন আরও বলেন, বিষয়টি স্থানীয়ভাবে, ইউনিয়ন পরিষদ, থানা ও উপজেলা প্রশাসনে জানিয়েও প্রতিকার পাননি। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version