মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেলে মধ্যনগর সদর ইউনিয়নের পিঁপড়াকান্দা এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় ধর্মপাশা থেকে মোটরসাইকেলে আসা দুই যুবককে সন্দেহজনক মনে হলে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে তাদের কাছ থেকে ১২টি ইয়াবা ট্যাবলেট ও প্রায় ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার চামরদানী ইউনিয়নের বিছড়াকান্দা গ্রামের হৃদয় মিয়া (২৯) ও আশিক মিয়া (২১)। মধ্যনগর থানা সূত্রে জানা গেছে, ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. নবী হোসেন মিয়া, এএসআই মো. নুরুল আমিনসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করেন।

ঘটনার পর উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ করে আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মধ্যনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, মাদকের বিস্তার রোধে পুলিশের অভিযান ধারাবাহিকভাবে চলবে। মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version