মনিরুজ্জামান খান গাইবান্ধা 

গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের বাটিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের দীর্ঘদিনের জরাজীর্ণ রাস্তাটি সংস্কারের উদ্যোগে স্থানীয় মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ১২ নং কামারজানী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ গোলাম আজম।

তিনি সরেজমিনে রাস্তা পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে স্বেচ্ছাশ্রমে কাজে অংশ নেন। এছাড়াও, ৪ নং ওয়ার্ড (কড়াইবাড়ি) মেম্বার পদপ্রার্থী জনাব মোঃ রফিকুল ইসলাম (স্বপন) এবং ওয়ার্ড মেম্বার জনাব মোঃ সেকেন্দার আলী এই জনকল্যাণমূলক উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

তাদের এই সহযোগিতা ও জনসেবামূলক উদ্যোগকে এলাকাবাসী আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত টেকসইভাবে রাস্তাটি সংস্কার করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধান করবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version