নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলোর প্রচার কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (১৩ মে) নেত্রকোনায় ‘প্রেস ব্রিফিং’ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভাটি আয়োজন করা হয়।

নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সরকারের নির্বাচনী অঙ্গীকারসমূহের অগ্রগতি এবং মাঠপর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তব চিত্র তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে সুখময় সরকার বলেন, নির্বাচনী ইশতেহার এখন কেবল দলীয় দলিল নয়, এটি সরকারের বাস্তবায়নের মূল এজেন্ডা। তিনি উল্লেখ করেন, সরকার প্রতিটি কাজ ইশতেহার অনুযায়ী ক্রমান্বয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, যার মধ্যে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড অন্যতম।

অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ইশতেহারের বিভিন্ন দিক; যেমন- রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, সামাজিক সুরক্ষা, বৈষম্য কমানো, কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং ‘স্মার্ট বাংলাদেশ’ লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

ব্রিফিংয়ে জানানো হয় যে, আগামী ১৬ মে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলম জানান, নেত্রকোনা জেলায় বর্তমানে প্রায় পৌনে তিন লক্ষ ভাতাভোগী রয়েছেন। লৈংগুরা ইউনিয়নে ১১৫০ জনের জরিপ সম্পন্ন করে ৯৮৪ জনকে ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. চন্দন কুমার মহাপাত্র জানান, জেলায় স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষকদের ন্যায্যমূল্যে সার, বীজ ও কিটনাশক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া জলাবদ্ধতা নিরসনে দুইশো কিলোমিটার খাল খনন এবং বছরে দুই লক্ষ করে আগামী পাঁচ বছরে ১০ লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হক জানান, ইশতেহার অনুযায়ী সতরশ্রী খাল খনন সম্পন্ন হয়েছে এবং পানগাও ও নকাই খাল দুটির দরপত্র মূল্যায়ন পর্যায়ে রয়েছে, যা দ্রুতই বাস্তবায়িত হবে।

সভায় বক্তারা সংবাদমাধ্যমকে রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে উল্লেখ করে সরকারের গঠনমূলক সমালোচনা ও ভালো কাজের প্রশংসা করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলায় কর্মর্ত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।০

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version