Close Menu
দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    হট টপিক

    কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে

    সেপ্টেম্বর ৬, ২০২৬

    দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বর ৬, ২০২৬

    ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন

    সেপ্টেম্বর ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    ব্রেকিং নিউজ
    • ২৪ ঘণ্টা পরও তিস্তায় নিখোঁজ আরমান
    • শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড
    • মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড
    • ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত
    • নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
    • ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
    • কারানির্যাতিত ছাত্রনেতা রাসেলকে ডিমলার সভাপতি হিসাবে দেখতে চায় কর্মীরা
    • গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা​
    Facebook X (Twitter) Instagram
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সাংবাদিক লিস্ট
    বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • শিক্ষা
    • ক্যাম্পাস
    • অর্থনীতি
    • নির্বাচন
    • অন্যান্য
      • আইন-কানুন
      • মতামত
      • পাঁচমিশালি
      • লাইফস্টাইল
      • ইসলাম
      • কৃষি ও মাটি
      • জানা- অজানা
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • জীবনযাপন
      • প্রকৃতি-পরিবেশ
      • বিজ্ঞান – প্রযুক্তি
      • লাইফস্টাইল
      • সারা বাংলা
      • ছবি ঘর
      • টেন্ডার
      • ক্রিকেট
      • টেনিস
      • ফুটবল
      • হকি
    • সাংবাদিক লিস্ট
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সারা বাংলা

    কেন্দুয়ায় টাকা নিয়ে লাপাত্তা নাকি ছিনতাইয়ের শিকার ‘নগদ’ কর্মী?

    K.M. Shakawat HosenBy K.M. Shakawat Hosenএপ্রিল ৩০, ২০২৬Updated:এপ্রিল ৩০, ২০২৬No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর মো. রায়হান উদ্দীন মুন্না (২২) নামের এক কর্মী প্রায় পৌনে তিন লাখ টাকাসহ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত ২৭ এপ্রিল বিকেল থেকে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর পর্যন্ত চার দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি কি বিপুল পরিমাণ টাকাসহ অপহৃত হয়েছেন, নাকি নিজেই আত্মগোপনে গেছেন- তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ ঘটনায় কেন্দুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ নিখোঁজ কর্মীকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।

    নিখোঁজ রায়হান উদ্দীন মুন্না নেত্রকোনা শহরের সাতপাই (বড় স্টেশন রোড) এলাকার মো. মহিম উদ্দিন ও জাহানারা বেগম দম্পত্তির ছেলে। তিনি নগদের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) হিসেবে কর্মরত ছিলেন।

    নগদের ডিস্ট্রিবিউশন ম্যানেজার শাওন হাসান কর্তৃক কেন্দুয়া থানায় দায়ের করা জিডি থেকে জানা যায়, গত ২৭ এপ্রিল বিকেল আনুমানিক ৩টার দিকে মুন্না কেন্দুয়া মধ্যবাজার থেকে নেত্রকোনা ছোটবাজার অফিসের উদ্দেশ্যে রওনা হন। তিনি যথাসময়ে অফিসে পৌঁছাননি। তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। নিখোঁজ মুন্নার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং কালো এবং নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের ফুলহাতা শার্ট।

    নগদের নেত্রকোনা ডিস্ট্রিবিউটর (এম আর কন্সট্রাকশন) এর স্বত্বাধিকারী মো. মোখলেছুর রহমান জানান, নিখোঁজ হওয়ার সময় মুন্নার কাছে কোম্পানির দুই লক্ষ ৯৩ হাজার একশো টাকা ছিল। তিনি বলেন, ‘সে নিজের থেকে উধাও হয়েছে নাকি তাকে কিডন্যাপ করা হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। তবে নিখোঁজ কর্মীর চাচা আমাদের আশ্বস্ত করেছেন, ছেলের সন্ধান পাওয়া গেলে টাকার দায়িত্ব তারা নেবেন।’

    মুন্নার পরিবারের সদস্যরা গভীর উদ্বেগের মধ্যে দিন পার করছেন এমন তথ্য জানান তার চাচা ইসলাম উদ্দিন (যিনি পৌরসভায় কর্মরত)। তিনি বলেন, ‘গত ২৭ তারিখ বিকেল থেকেই মুন্না নিখোঁজ। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। তিনি আরও জানান, মুন্নার বাবা হার্টের রোগী, ছেলের এমন খবরে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন।’

    কোম্পানির টাকার বিষয়ে তিনি বলেন, ‘আমরা গ্যারান্টার হয়েছি, তাই টাকার ব্যবস্থা আমরা যেকোনোভাবে করে দেব, শুধু ছেলেকে সুস্থ অবস্থায় ফেরত চাই।’

    এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ জানান, নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ছেলেটিকে উদ্ধারের চেষ্টা চলছে। তিনি বলেন, “মোবাইল ট্র্যাকিং করে দেখা গেছে, ২৭ তারিখ বিকেল ৩টা ২৪ মিনিট পর্যন্ত তার মোবাইলের সর্বশেষ লোকেশন ছিল ‘সাউথ পাড়া’ এলাকায়।” কল ডিটেইল রেকর্ড (সিডিআর) হাতে পেলে তদন্তে আরও অগ্রগতি হবে বলে পুলিশ জানিয়েছে।

    টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে মুন্নাকে কেউ অপহরণ করেছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, তা পুলিশি তদন্ত এবং মুন্নাকে উদ্ধারের পরই নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংক্ষিপ্ত একাধিক শিরোনাম

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    K.M. Shakawat Hosen

    Related Posts

    শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ২৪ ঘণ্টা পরও তিস্তায় নিখোঁজ আরমান

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    সারা বাংলা

    নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    সারা বাংলা

    ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    সারা বাংলা

    কারানির্যাতিত ছাত্রনেতা রাসেলকে ডিমলার সভাপতি হিসাবে দেখতে চায় কর্মীরা

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    Advertisement
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Buy Now
    © ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.

    Type above and press Enter to search. Press Esc to cancel.